ইরানে বড় হামলার হুমকি ট্রাম্পের, সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড়-সড় হামলা চালানো হবে। এরপরই চীন মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সামরিক উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং এই সংঘাতকে আরও বড় করে তোলা কোনো পক্ষের জন্যই ভালো নয়। এসময় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখমাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পেছনে “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক অভিযানের ভূমিকা রয়েছে।”

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.