লেনদেনের শীর্ষে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সবোর্চ্চ খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন, টেকনো ড্রাগ, বিডিকম অনলাইন, ব্র্যাক ব্যাংক পিএলসি, ইনটেক লিমিটেড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.