দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ জনতা ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ০৮ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের দর বেড়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, কেডিএস এক্সেসরিজ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম ও বিডিকম অনলাইন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.