ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অটোগ্যাসের দাম বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ নতুন মূল্য ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল এবং অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে নির্ধারণ করা হয়েছিল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.