তেল গ্যাস কিনতে ইউরোপকে লাইনে দাড়াতে রাশিয়ার আহ্বান

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নকে তাদের ভুল স্বীকার করে পুনরায় রাশিয়ার তেল ও গ্যাস ক্রয় ও ব্যবহার শুরু করার আহ্বান জানানো হয়েছে। এ জন্য ইউরোপের দেশগুলোকে লাইনে দাঁড়ানোর কথাও বলা হয়েছে।

রাশিয়ার বিশেষ প্রেসিডেন্সিয়াল দূত এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ এক সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এ কথা বলেন।

তিনি বলেন, উত্তেজনা কমিয়ে নিজেদের ব্যয়ে নর্ড স্ট্রিম ২ পুনর্নির্মাণ করতে হবে এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য রাশিয়ান তেল, গ্যাস, সার, হিলিয়ামসহ গুরুত্বপূর্ণ পণ্যের জন্য প্রস্তুত থাকতে হবে। তার মতে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য তাদের ভুল স্বীকার করলেই এই প্রক্রিয়া পুনরায় চালু হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প তার ভাষণে বলেন, ওয়াশিংটন হরমুজ প্রণালি ব্যবহার করতে চায় না এবং যারা এই পথ ব্যবহার করে তেল আমদানি করে তাদের নিজস্বভাবে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশগুলো চাইলে মার্কিন তেল কিনতে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.