সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘০২ দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯ টির, দাম কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.