চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে প্রথম আট মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ২২৬ কোটি টাকা কম খরচ হয়েছে। চলতি অর্থবছরে এডিপির মোট বরাদ্দ ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা।
বাস্তবায়নের তথ্য অনুযায়ী, জুলাই–ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ৬৩ হাজার ৩২৭ কোটি টাকা। বাস্তবায়নের হার ৩০.৩১ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৬৭ হাজার ৫৫৩ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব এবং পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় কিছু প্রকল্প যাচাই–বাছাই ও কৃচ্ছ্রসাধনের কারণে এ প্রভাব পড়েছে।
সংসদবিষয়ক সচিবালয়ের প্রকল্পে বরাদ্দ থাকা ২০ লাখ টাকার এক টাকাও খরচ হয়নি। এ ছাড়াও আরও চারটি বিভাগ ও মন্ত্রণালয় প্রথম আট মাসে বরাদ্দের ১০ শতাংশও খরচ করতে পারেনি। ওই চারটি হলো—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), জননিরাপত্তা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.