এনসিসি ব্যাংক সম্প্রতি দেশের অন্যতম স্বনামধন্য হসপিটালিটি প্রতিষ্ঠান রামাদা বাই উইন্ডহ্যামের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় এনসিসি ব্যাংকের কার্ডধারী ও কর্মকর্তাবৃন্দ রামাদা হোটেলে মূল্যছাড় ও বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন, যা তাদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এই চুক্তি এনসিসি ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য উন্নত সেবা ও বিশেষ সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বুধবার (১ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো জাকির আনাম এবং রামাদা বাই উইন্ডহ্যামের প্রধান পরিচালন কর্মকর্তা খালেদ বিন আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো মাহমুদুর রহমান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড অপারেশনস মোহাম্মদ আমিনুল ইসলাম এবং রামাদা বাই উইন্ডহ্যামের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক ইয়াসির মোস্তফা এবং পিআর অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত জাহান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.