এবি ব্যাংক ও স্কলাস্টিকা স্কুলের মধ্যে চুক্তি

এবি ব্যাংক পিএলসি এবং স্কলাস্টিকা স্কুলের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা স্কলাস্টিকা স্কুলে ভর্তি ক্ষেত্রে ভর্তি ফি এর উপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

বুধবার (১ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং স্কলাস্টিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাহদিয়া মুর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মোহাম্মদে সরকার সুমন, এফসিএ এবং স্কলাস্টিকা স্কুলের ডিজিএম শহীদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.