ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে রাতভর হামলা

ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে রাতভর হামলার খবর পাওয়া গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমন অস্ত্র দিয়ে তারা ইরানের অভ্যন্তরে ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

ইসরায়েল দাবি করেছে, রাসায়নিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত এমন একটি কারখানায় তারা হামলা করেছে। যদিও ইরান বলছে যে ওই কারখানায় ওষুধ তৈরি করা হচ্ছিল।

উপসাগরীয় অন্যান্য অঞ্চলও গত রাতে হামলার শিকার হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে।

সৌদি আরব জানিয়েছে, তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে। বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে এবং কাতারের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তবে উপসাগরীয় দেশগুলোর নেতারা এ বিষয়ে এখন খুব বেশি মন্তব্য করছেন না। এখন তাদের প্রধান লক্ষ্য হলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে তারা এটা স্পষ্ট বলেছে যে তারা এই যুদ্ধের অবসান এবং অনিশ্চয়তা থেকে মুক্তি চায়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.