যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, গত ৩০ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং মার্কিন নৌবাহিনী ১৫০টির বেশি জাহাজ ধ্বংস করেছে।
তিনি জানান, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বেড়ে গেছে বলেই বি-৫২ বোমারু বিমান এখন স্থলভাগের ওপর দিয়ে উড়তে পারছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ পাচ্ছে।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানে নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং নতুন নেতৃত্বকে “আগের চেয়ে বেশি বিচক্ষণ” হওয়া উচিত। ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে আরও জোরালো সামরিক অভিযান চালাবে।
পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ছে, আর ইরানের সামরিক শক্তি কমছে। তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সব কাজ করছেন, যা এর আগে অন্য কোনো প্রেসিডেন্ট করার সাহস দেখাননি।
হেগসেথ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি দাবি করেন যে দেশটির সামরিক বাহিনীর মনোবল দুর্বল হয়ে পড়ছে। তাই, অনেকে বাহিনী ছেড়ে চলে যাচ্ছে এবং বাহিনীর শীর্ষ নেতাদের মধ্যেও হতাশা কাজ করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.