যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির অবরোধের কারণে যারা জ্বালানি পাচ্ছে না, এমন দেশগুলো- যেমন যুক্তরাজ্য- তাদের উচিত সাহস সঞ্চয় করা, প্রণালিতে যাওয়া, এবং যা দরকার নিয়ে নেওয়া।
ট্রুথ সোশালে পোস্টে তিনি লিখেছেন, দেশগুলোকে নিজেদের লড়াই নিজেদেরই করা শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সাহায্য করতে সেখানে থাকবে না-যেমন তোমরা আমাদের জন্য ছিলে না।
সেই দেশগুলোর উদ্দেশে একথা তিনি বলেন, যারা ইরানকে শিরশ্ছেদ করার অভিযানে সম্পৃক্ত হতে অস্বীকার করেছে। ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ।
পোস্টটি শেষ হয়েছে এই বক্তব্য দিয়ে, নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন!



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.