এবি ব্যাংক ও স্কলাস্টিকা স্কুলের মধ্যে চুক্তি

এবি ব্যাংক পিএলসি এবং স্কলাস্টিকা স্কুলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা স্কলাস্টিকা স্কুলে ভর্তি ফি এর ওপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় সুবিধা পাবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং স্কলাস্টিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মাহাদেব সরকার সুমন এফসিএ এবং স্কলাস্টিকা স্কুলের ডিএজিএম শহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থসুচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.