ক্যান্সার ওষুধ উৎপাদনকারী কোম্পানিতে মার্কিন ও ইসরায়েলের হামলা

ইরান সরকার জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী কোম্পানি লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদন করা হয়।

সরকার এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে জানায়, মঙ্গলবার বেসামরিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার সময় ক্যান্সার প্রতিরোধী, অ্যানেস্থেটিক এবং বিশেষায়িত ওষুধ উৎপাদনকারী বৃহত্তম কোম্পানিগুলোর একটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর উৎপাদন লাইনও ক্ষতি গ্রস্ত হয়েছে।

কোম্পানিটি সোশ্যাল সিকিউরিটি ইনভেস্টমেন্ট কোম্পানির মালিকানাধীন-যা একটি সরকারি হোল্ডিং কোম্পানি এবং পেনশন তহবিল পরিচালনা করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.