এবারের ঈদযাত্রার ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৪৬ জন। বিগত সময়ের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ ও প্রাণহানি ৮ দশমিক ২৬ শতাংশ এবং আহত ২১ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদযাত্রার শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হওয়ার পাশাপাশি ১০৪৬ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ নিহত ও ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ হয়েছেন। ফলে সব পথ মিলে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১২৮৮ জন আহত হয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.