১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। অপর এক আদেশে ওপরে উল্লেখিত ১১ জেলার বর্তমান জেলা প্রশাসকদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ওএসডি হিসেবে পাঠানো হয়েছে।

প্রত্যাহার হওয়া ১১ ডিসি হলেন, চুয়াডাঙ্গার কামাল হোসেন, মাদারীপুরে জাহাঙ্গীর আলম, মেহেরপুরে সৈয়দ এনামুল কবির, লালমনিরহাটে এইচ এম রকিব হায়দার, ব্রাহ্মণবাড়িয়ায় শারমিন আক্তার জাহান, হবিগঞ্জে আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, চাঁদপুরে নাজমুল ইসলাম সরকার, বান্দরবানে শামীম আরা রিনি, খুলনায় এ এস এম জামশেদ খন্দকার, নরসিংদীতে আনোয়ার হোসাইন ও রাজশাহীতে জাকিয়া আখতার।

নিয়োগ পাওয়া ১১ ডিসি হলেন- রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় মিজ লুৎফুন্নাহার, খুলনায় হুরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান জিয়াউর, হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মোহাম্মদ রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে মোহাম্মদ সানিউল ফেরদৌস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.