ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে সাতসকালে সচিবালয়ে এসেই ঝটিকা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিন গাড়ি থেকে নেমে নিজ দফতরে গেলেও আজ রোববার (২৯ মার্চ) করেছেন উল্টোটা। কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান তিনি।
এসময় প্রধানমন্ত্রী জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
পরে ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। সরকারপ্রধানের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান বেশিরভাগ সময় অফিস করছেন সচিবালয়ে। সকাল থেকে রাত অবধি দাফতরিক কাজ করছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.