যাত্রীবাহী বাস নদীতে: ২ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারুফ হাসান জানান, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা দুজনই নারী। ঢাকার একটি শীর্ষ বেসরকারি হাসপাতালের চিকিৎসক আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনিও ওই বাসে ছিলেন।

জানা গেছে, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে পৌঁছাতে সক্ষম হন। আর যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন রেহেনা বেগম (৬০) ও মার্জিনা বেগম (৫৫)।

এর আগে আজ বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, বাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়। তবে ওই বাসে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.