সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ রুহুল কুদ্দুস কাজল নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাধিকবার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.