দরবৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৭৪১ বারে ১ কোটি ১১ লাখ ৫ হাজার ৭৯৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটির ৩৬৩ বারে ৪২ লাখ ৮০ হাজার ৪৫৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটির ১০৭ বারে ১০ লাখ ৩৩ হাজার ২৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০.০০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.০০ শতাংশ, বিডি অটোকারের ৯.৯৭ শতাংশ, রানার অটোর ৯.৯৭ শতাংশ, এসইএমএল গ্লোথ ফান্ডের ৯.৬২ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ ও আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ ইউনিট দর বেড়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.