পবিত্র ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আজ খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস-আদালত ও ব্যাংক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।
তবে ঈদের পর অফিস খোলার পর দুইদিন অফিস হয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন অনেকেই। যারা আজ ও আগামীকাল ছুটি নেননি তারা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। এ জন্য গত দুদিন ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
গত ২১ মার্চ সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.