কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেশতা হয়ে গেছে: আসিফ মাহমুদ

ঈদযাত্রায় আওতিরিক্ত ভাড়া আদায় নিয়ে চলমান বিতর্কের মাঝেই কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মন্তব্য করেছেন, “কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেশতা হয়ে গেছে।”

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তার এই সংক্ষিপ্ত মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পোস্টটির নিচে হাজারো মানুষ প্রতিক্রিয়া জানান।

এদিকে, ভাড়া বেশি নেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করেছে, চলমান ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।

সংগঠনটি জানায়, সড়কে যানজট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ টার্মিনাল এলাকায় মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই তদারকির মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের স্বাভাবিকতা এবং সরকার নির্ধারিত ভাড়া বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.