সরকারি বাসভবন ‘যমুনা’তে না উঠে গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমকে তিনি জানান, সরকারি বাসভবনে ওঠার পরিবর্তে প্রধানমন্ত্রী তার নিজ বাসায় থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। দেশে ফেরার পর গুলশানের এই বাসাটিকে সেভাবেই প্রস্তুত করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
তবে রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য ‘যমুনা’ ভবন ব্যবহার করা হবে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। ইতোমধ্যে সেখানে কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে দুটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও সেখানে অনুষ্ঠিত হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.