মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ আরও ২৬ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ১৮ দিনে ৫৫৭ টি ফ্লাইট বাতিল করা হলো।
মঙ্গলবার (১৬ মার্চ) বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এতে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে একের পর এক ফ্লাইট বাতিল করা হয়। আজ ২৬টিসহ গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.