ট্রাম্পের মন্তব্যের পর ইরানে হামলা বন্ধের আহ্বান চীনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর অবিলম্বে ইরানে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেইজিং যদি হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে চীনের প্রেসিডেন্ট সঙ্গে তার নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিকনির্দেশনা দেয়। ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে।

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ট্রাম্পের আহ্বান নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র লিন জিয়ান বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে বাণিজ্যিক পথ ব্যাহত হচ্ছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। চলমান উত্তেজনা প্রশমনে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.