গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জন গ্রেপ্তার

ইরান পুলিশ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে অন্তত ২৫০ জনকে লন্ডনভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে গোপনে গোয়েন্দা তথ্য প্রদানের অভিযোগে আটক করা হয়েছে। দেশটির পুলিশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদরেজা রাদান গতকাল ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানান।

বাকি গ্রেপ্তারদের মধ্যে একাধিক আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যও রয়েছেন। পুলিশ বলেছে, এদের প্রধান কাজ হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, উসকানি দেওয়া এবং উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো।

ইরানের অভিযোগ, ইরান ইন্টারন্যাশনাল ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে উসকানি দেয় এবং ইসলামি প্রজাতন্ত্রী সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়। ২০২২ সালে ইরান এই চ্যানেলটিকে ‘সন্ত্রাসী সংস্থা’ হিসেবে আখ্যায়িত করেছিল।

উল্লেখযোগ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলেছিল। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়া সংলাপ শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চালায়।

হামলার পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় ৬ দেশের মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এই সংঘাতে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.