ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ আইসিএসবি’র ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাবকমিটির সহযোগিতায় গত শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টায় আইসিএসবি প্রাঙ্গণে ‘আইসিএসবি ইসলামিক ফেস্টিভ্যাল ২০২৬’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদস্যদের সন্তানদের জন্য পবিত্র কুরআন তিলাওয়াত কিরাত, হামদ, নাত ও ইসলামী সংগীতসহ বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
সোমবার (১৬ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাবকমিটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান এফসিএস স্বাগত বক্তব্য দেন। তিনি সদস্য ও তাদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস এবং ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস।
প্রতিযোগিতা দুটি বয়সভিত্তিক গ্রুপে বিভক্ত ছিল। গ্রুপ এ ৫ থেকে ১০ বছর এবং গ্রুপ বি ১০ থেকে ১৫ বছর। অংশগ্রহণকারীদের পারফরম্যান্স মূল্যায়ন করেন বিশেষজ্ঞ বিচারক প্যানেল, যার মধ্যে ছিলেন হাফেজ মো. আহসান হাবিব, হাফেজ মাওলানা ক্বারী শফিকুল ইসলাম এবং হাফেজ ক্বারী মো. মনোয়ার হোসেন।
চারটি প্রতিযোগিতামূলক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জন বিজয়ীকে নির্বাচিত করা হয়। শীর্ষ ১২ জন বিজয়ীকে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত আইসিএসবি ইফতার ও দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সবাইকে ক্রেস্ট, সনদপত্র ও উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, মোহাম্মদ হারুন অর রশিদ এফসিএস, খন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস, মো. রবিউল ইসলাম এফসিএস, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, সেক্রেটারি ইন চার্জ মো. শামিবুর রহমান এফসিএসসহ ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাবকমিটির সদস্য, ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.