ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে এ মুলতবি ঘোষণা করেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ বিকাল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ।
এর আগে গত বৃহস্পতিবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসে। সেদিন জামায়াত-এনসিপিসহ বিরোধীদলগুলোর ওয়াকআউটের মুখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন।
এখন সংসদের এই অধিবেশেনের পরবর্তী কার্যদিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.