কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় ১ মাস বাড়ালো এনবিআর

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

রবিবার (১৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এতে করনীতির দ্বিতীয় সচিব মো. একরামুল হকের স্বাক্ষর রয়েছে।

এর আগে কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ছিল ১৫ মার্চ পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩–এর ধারা ৩৩৪–এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে স্বাভাবিক করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্য সব করদাতার ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করা হয়েছে।

এর ফলে সংশ্লিষ্ট করদাতারা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.