সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা ডিএসইর প্রধান সূচক বা ‘০৩ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫২ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০ টির, দাম কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.