ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শনিবার জানিয়েছে, খারগ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতের সব গোপন মার্কিন আস্তানা এখন তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
আইআরজিসি বিবৃতিতে বলেছে, ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার হিসেবে আমিরাতে অবস্থানরত মার্কিন শত্রু, তাদের ক্ষেপণাস্ত্রের উৎসস্থল, ব্যবহার করা বন্দর ও ডক এবং সৈন্যদের আস্তানাগুলো লক্ষ্যবস্তু করা হবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আমিরাতের বাসিন্দাদেরও সতর্ক করে বলা হয়েছে, জনবহুল এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের দ্রুত বন্দর এলাকায় থাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করছে তেহরান এবং স্থানীয় বাসিন্দাদের ওইসব এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.