ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে শিশুসহ একই পরিবারের ৬ নিহত

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৬ মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলা একটি আবাসিক ভবনে চালানো হয়েছে।

উদ্ধারকর্মীরা এখনও ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.