সাপ্তাহিক দর পতনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৮ মার্চ থেকে ১২ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৬ দশমিক ৯৪ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীণ ডেল্টার শেয়ার দর কমেছে ৫ দশমিক ৬৮ শতাংশ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিং-শাইনের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৪১ শতাংশ।

সাপ্তাহিক শেয়ার দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- দুলামিয়া কটন, হামি ইন্ড্রাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, নর্দার্ণ জুট, রেনউইক, এএফসি অ্যাগ্রো ও মেট্রো স্পিনিং।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.