সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৮ মার্চ থেকে ১২ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়েরও শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো–ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলি টেক্স, এইচ আর টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ও প্রাইম ফাইন্যান্স।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.