স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ ৩ দিন 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকার পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। এই উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার প্রস্তুতির জন্য আগামী ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত- এই তিন দিন স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত সাধারণের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে সরকার সর্বসাধারণের প্রতি কিছু বিশেষ অনুরোধ জানিয়েছে- স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের ফুল বাগানের কোনো প্রকার ক্ষতি সাধন না করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া গাবতলী থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তায় কোনও ধরণের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.