ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলায় ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত

ইরাক-সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েল বিমান অভিযান চালিয়েছে, যার ফলে ৯ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন।

ইরাকের নিরাপত্তা বিভাগের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, নিহত ও আহতরা হারকাত আনসার আল্লাহ আল আওফিয়া নামের একটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি ইরানের মদতপুষ্ট এবং তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্র সরকারের প্রতি আনুগত্যপূর্ণ।

বিমান হামলার স্থান ছিল গোষ্ঠীর ঘাঁটি। কর্মকর্তারা আরও জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.