দেশে সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমলো

বিশ্ববাজারে সোনার দাম উত্থান–পতনের মধ্যে থাকায় এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। আজ বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। নতুন দর আজ সকাল থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সকালে সোনার নতুন দাম ঘোষণা করে। এর আগে গতকাল বুধবার ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বেড়েছিল সোনার দাম। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

এর আগে গতকাল পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা। অর্থাৎ নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটে ৩ হাজার ৩২৪ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ১৪৯ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। গতকাল ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৬ হাজার ৭০৭ টাকা। আজ ৩৫০ টাকা কমে এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.