জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রথা রয়েছে। তবে এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে ঘিরে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রথমে প্রতিবাদ জানান এবং পরে ওয়াক আউট করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সময় ওয়াক আউট করেন তারা।
জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের এমপিরা রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিশেষ প্লেকার্ডও প্রদর্শন করেন। তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে দাবি করছেন বিরোধী দলের সদস্যরা।
এর আগে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই নীরবতা পালন করেন দাঁড়িয়ে। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধীদলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন। তারা টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যে রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে যান।
সংসদে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়। বাংলাদেশের সংসদে বিরোধী দল বিভিন্ন সময়ে সরকারের কোনো কোনো সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াক আউট করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.