ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতের প্রার্থী শামীম সাঈদী।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। নির্বাচনে এ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মনঞ্জুর।
এর আগে বুধবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন আসনের অন্তত ৩০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি আবেদন’ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.