মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১১০০ শিশু হতাহত: ইউনিসেফ

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলজুড়ে এক হাজার ১০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ শিশু, ইসরায়েলে চার শিশু এবং কুয়েতে একজন শিশুর নিহত হওয়ার খবর রয়েছে।

এতে বলা হয়, শিশুদেরকে হত্যা বা আহত করা এবং তাদের জন্য প্রয়োজন, এমন জরুরি সেবা ধ্বংস করাকে কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.