এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আরও ১১টি ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানগুলো হলো— এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লি:, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি:, আমার সিকিউরিটিজ লি:, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লি:, মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লি:, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লি:, প্রাইলিঙ্ক সিকিউরিটিজ লি:, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লি:, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লি:, স্কাইলাইন সিকিউরিটিজ লি: এবং ইউনাইটেড সিকিউরিটিজ লি:।
গতকাল ১১ মার্চ রাজধানীতে ডিএসই মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান, আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিমসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ২০২০ সাল থেকে এপিআই ভিত্তিক বিহোমস চালুর উদ্যোগ গ্রহণ করে। এর প্রেক্ষিতে ৭৬টি ব্রোকারেজ হাউস নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার জন্য আবেদন করে।
তিনি জানান, সর্বশেষ ১১টি প্রতিষ্ঠানসহ এখন পর্যন্ত মোট ৫৮টি ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৪টি ব্রোকারেজ হাউস ইতোমধ্যে ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করে লেনদেন পরিচালনা করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.