ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রেমিট্যান্স উৎসব কর্মসূচির আওতায় রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল উপহার পেয়েছেন ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমান।
বুধবার (১১ মার্চ) ব্যাংকের ভিআইপি রোড শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখার প্রধান মো. নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার এবং সহকারী অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন।
ব্যাংক সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের জন্য এই বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। ডিজিটাল র্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে।
এ ছাড়া রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের জন্য রয়েছে আরও বিভিন্ন ধরনের সাধারণ উপহার। আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এই অফার চালু থাকবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.