সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (১১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ওরিয়ন ইনফিউশন লিমিটেডের কোম্পানিটি ২৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা পিএলসি ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি সী-পার্ল, ইনটেক লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং লাভেলো আইসক্রিম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.