সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১৭৯ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ মার্চ) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩৮ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪১ টির, কমেছে ১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টি কোম্পানির শেয়ারদর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.