আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার করে ইরান ‘বড় ভুল করেছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প বলেন, “আমি মনে করি তারা বড় ভুল করেছে।”
এরআগে মোজতবাকে ‘গুরুত্ব ও প্রভাবহীন’ হিসেবেও অভিহিত করেছিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের এখনই ভাবার সময় আসেনি। তবে এমন কিছুর সম্ভাবনাও তিনি উড়িয়ে দিচ্ছেন না।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.