চার্টার্ড সেক্রেটারী কোর্সের ৫৭তম ব্যাচের উদ্বোধন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশে

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের ৫৭তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার, ৭ মার্চ ২০২৬ তারিখে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আইসিএসবি-এর সেক্রেটারী ইন চার্জ জনাব মোঃ শামিবুর রহমান এফসিএস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের জীবনের এই নতুন অধ্যায়ের সূচনার জন্য শুভকামনা জানান। চার্টার্ড সেক্রেটারী ডিগ্রি তাদের কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শিক্ষা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কোর্স ও ক্লাস পরিচালনা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। তার বক্তব্যে তিনি কর্মক্ষেত্রে চার্টার্ড সেক্রেটারী পেশার নানাবিধ সম্ভাবনার কথা উল্লেখসহ শিক্ষার্থীদের সার্বিক পাঠ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।

আইসিএসবি-এর কাউন্সিল সদস্য এবং পরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস নতুন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের জীবনের নতুন অধ্যায়ে স্বাগতম জানান। তিনি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি চার্টার্ড সেক্রেটারী পেশার সম্ভাবনা ও ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে আলোকপাত করেন এবং তাদের সবসময় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট জনাব হোসেন সাদাত এফসিএস চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের ৫৭তম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন যে, চার্টার্ড সেক্রেটারিরা বিভিন্ন পেশাগত ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছেন এবং তারা পেশার উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি সংক্ষেপে চার্টার্ড সেক্রেটারী পেশার বৈশ্বিক সম্ভাবনা সম্পর্কেও আলোচনা করেন।

আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ শরীফ হাসান এফসিএস, ট্রেজারার জনাব মোঃ মিজানুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস, কাউন্সিল সদস্য জনাব এম মাজেদুল ইসলাম এফসিএস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেন। তারা প্রত্যেকে শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীগণ বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

সমাপনী বক্তব্যে আইসিএসবি-এর কাউন্সিল সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস চার্টার্ড সেক্রেটারী পেশার নানান ক্ষেত্র ও এর সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন এবং এই পেশা বেছে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি তাদেরকে আইসিএসবি-এর সুনাম ও ভাবমূর্তি ছড়িয়ে দেওয়ার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখতে উৎসাহিত করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.