গ্রাহক ও কর্মীদের জন্য বিশেষ প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মীনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লিমিটেড এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসোসিয়েটসে আয়োজিত এক অনুষ্ঠানে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
রবিবার (৮ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ‘নীরা’ সেবার গ্রাহক এবং ব্যাংকের কর্মীরা মীনা আইভিএফ থেকে প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে আকর্ষণীয় ছাড় ও বিশেষ সুবিধা পাবেন। অতিরিক্ত সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জীবনধারাভিত্তিক মানসম্মত আর্থিক ও চিকিৎসা সহায়তা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি ও দায় ব্যবস্থাপনা বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং মীনা আইভিএফের প্রধান পরামর্শক ডা. লুবনা ইয়াছমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কার্ড বিভাগ ও মার্চেন্ট অ্যাকুইজিশন বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মীনা আইভিএফের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (অপারেশনস) মেহমুদ হাসান জয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তাদের গ্রাহক ও কর্মীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে জানানো হয়েছে। একটি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.