শাহজলাল থেকে ৯ দিনে ৩০০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে ৩০০ ফ্লাইট বাতিল হলো।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে শাহজালাল বিমানবন্দর থেকেও ফ্লাইট বাতিল করা হয়।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং আজ ৮ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইটের সংখ্যা ৩০০।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.