ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ইরানে চলমান হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী, ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে ৫,৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১,০৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং ৬৫টি বিদ্যালয়। এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট ১৩টি কেন্দ্রও হামলার শিকার হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.