ঈদ উপলক্ষে লেনোভো ডিভাইসে বিশেষ অফার ঘোষণা

ঈদকে সামনে রেখে নতুন ডিভাইস কেনার পরিকল্পনা করছেন? দেশের অনুমোদিত তথ্যপ্রযুক্তি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ঈদ উপলক্ষে বিশেষ “লেনোভো ঈদ ফেস্টিভাল” অফার চালু করেছে। নির্দিষ্ট লেনোভো ইন্টেল ল্যাপটপ, ডেস্কটপ ও এআইও পিসি ক্রয়ে ক্রেতারা আকর্ষণীয় শপিং গিফট ভাউচার পাচ্ছেন।

শনিবার (৭ মার্চ) কোম্পনিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অফারের আওতাভুক্ত কোর আই থ্রি এবং কোর থ্রি প্রসেসরসমৃদ্ধ মডেলে রয়েছে ৫০০ টাকা মূল্যের ভাউচার। এছাড়া কোর আই ফাইভ, কোর আই সেভেন, কোর ফাইভ, কোর সেভেন এবং কোর আল্ট্রা ফাইভ ও কোর আল্ট্রা সেভেন সমৃদ্ধ ল্যাপটপে থাকছে ১০০০ টাকা মূল্যের ভাউচার।

অন্যদিকে লেনোভো যোগা ও লিজিয়ন সিরিজের ডিভাইসে থাকছে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত গিফট ভাউচার সুবিধা।

এই অফারটি নির্ধারিত লেনোভো কনজ্যুমার সিরিজের ইন্টেল ল্যাপটপ, ডেস্কটপ এবং এআইও পিসির ক্ষেত্রে প্রযোজ্য হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা স্টক থাকা সাপেক্ষে এই সুবিধা পাওয়া যাবে।

বিশেষ করে শিক্ষার্থী, কর্পোরেট ব্যবহারকারী, গেমার এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য এই অফারটি বাড়তি সুবিধা এনে দিতে পারে। বর্তমানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, শাখা এবং অনুমোদিত ডিলার পয়েন্টগুলোতে এই অফার পাওয়া যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.